মূল বিষয়বস্তুতে যান

বিভিন্ন ই-ওয়ালেটের ক্যাশ আউট এবং সেন্ড মানি চার্জ সম্পর্কিত বিস্তারিত!

ক্যাশ আউট এবং সেন্ড মানি চার্জ শিট!

Suhail লিখেছেন
7 মাস সময় পূর্বে আপডেট করা হয়েছে৷

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ওয়ালেটগুলোর সেন্ড মানি এবং ক্যাশ আউট চার্জের একটি সমন্বিত শিট নিচে দেওয়া হলো।

বিশেষ দ্রষ্টব্য: চার্জগুলো সেবাদাতা প্রতিষ্ঠান কর্তৃক যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। লেনদেনের পূর্বে সর্বশেষ তথ্য যাচাই করার জন্য সংশ্লিষ্ট ওয়ালেটের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট দেখার অনুরোধ রইলো।


বিভিন্ন ই-ওয়ালেটের সেন্ড মানি ও ক্যাশ আউট চার্জ

১. বিকাশ (bKash)

  • সেন্ড মানি (Send Money):

    • অ্যাপ ব্যাবহার করে অথবা কল ডায়াল 247# থেকে:

      • অন্য বিকাশ নম্বরে: ৫ টাকা (১০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে, ১০০ টাকা পর্যন্ত ফ্রি)।

  • ক্যাশ আউট (Cash Out):

    • এজেন্টের নাম্বারে (অ্যাপ ব্যাবহার করে অথবা কল ডায়াল 247#থেকে): হাজারে ১৮.৫০ টাকা (১.৮৫%)

    • প্রিয় এজেন্ট: হাজারে ১৪.৯০ টাকা (১.৪৯%)

    • এটিএম (ATM): হাজারে ১৪.৯০ টাকা (১.৪৯%)

২. নগদ (Nagad)

  • সেন্ড মানি (Send Money):

    • অ্যাপ থেকে: ৫ টাকা (যেকোনো নম্বরে)।

    • *ইউএসএসডি (167#) থেকে: প্রতি লেনদেনে ৫ টাকা।

  • ক্যাশ আউট (Cash Out):

    • এজেন্টের নাম্বারে (অ্যাপের মাধ্যমে): হাজারে ১২.৯৯ টাকা।

    • এজেন্ট (ইউএসএসডি/ কল ডায়াল *167# থেকে): হাজারে ১৫.০০ টাকা।

৩. রকেট (Rocket)

  • সেন্ড মানি (Send Money):

    • *অ্যাপ ও 322# থেকে:

      • রকেট টু রকেট: ফ্রি।

      • রকেট টু ডিবিবিএল অ্যাকাউন্ট: ফ্রি।

  • ক্যাশ আউট (Cash Out):

    • এজেন্ট: হাজারে ১৬.৭০ টাকা (১.৬৭%)।

    • এটিএম (ডাচ-বাংলা ব্যাংক): হাজারে ৯.০০ টাকা (০.৯%)।

৪. উপায় (Upay)

  • সেন্ড মানি (Send Money):

    • *অ্যাপ ও 268# থেকে: ফ্রি (যেকোনো উপায় নম্বরে)।

  • ক্যাশ আউট (Cash Out):

    • এজেন্ট: হাজারে ১৪.০০ টাকা (১.৪%)।

    • এটিএম (ইউসিবি ব্যাংক): হাজারে ৮.০০ টাকা (০.৮%)।

৫. ওকে ওয়ালেট (OK Wallet)

  • সেন্ড মানি (Send Money):

    • *অ্যাপ ও 269# থেকে: ফ্রি।

  • ক্যাশ আউট (Cash Out):

    • এজেন্ট: হাজারে ১৫.০০ টাকা (১.৫%)।

৬. ট্যাপ (Tap)

  • সেন্ড মানি (Send Money):

    • *অ্যাপ ও 733# থেকে: ফ্রি।

  • ক্যাশ আউট (Cash Out):

    • এজেন্ট: হাজারে ১৪.৮০ টাকা (১.৪৮%)।

    • এটিএম (ট্রাস্ট ব্যাংক): হাজারে ১৪.৭০ টাকা (১.৪৭%)।

এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?