মূল বিষয়বস্তুতে যান

কিভাবে Baji অ্যাকাউন্ট-এ ফোন নাম্বার অ্যাড/যোগ করতে পারবেন?

Baji অ্যাকাউন্টে ফোন নম্বর যুক্ত করার নির্দেশাবলী

Suhail লিখেছেন
এক মাসের বেশি সময় পূর্বে আপডেট করা হয়েছে

Baji অ্যাকাউন্টে ফোন নম্বর যোগ (Add) করার নির্দেশাবলী:

​আপনার Baji Live অ্যাকাউন্টে আপনি মোট ৬টি ফোন নম্বর রাখতে পারবেন, ৬টি ফোন নম্বরের বেশি আপনি রাখতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে থাকা মূল (Main) নম্বর বা রেজিস্টারকৃত মেইন নম্বরের সাথে আরও ৫টি ফোন নম্বর অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন (যেমন বিভিন্ন মোবাইল ব্যাংকিং বা বিকাশ, নগদ ও রকেট এই সকল ই-ওয়ালেট অ্যাকাউন্টের জন্য), বর্তমানে ছয়টির অধিক নম্বর সংযোজনের কোন সুযোগ বিদ্যমান নেই।

বিশেষ দ্রষ্টব্যঃ এই ফোন নম্বরটি যুক্ত করা সম্পর্কে বিস্তারিত জানা জরুরি, কারণ ডিপোজিট এবং উইথড্র করার পূর্বে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টের নম্বর ও নম্বরগুলো ভেরিফাই করে নিতে হবে।

Baji Live-এ নতুন ফোন নম্বর অ্যাড বা যোগ করার ধাপসমূহ:

১. প্রোফাইলে যান: Baji Live অ্যাপের হোমপেজ থেকে "প্রোফাইল"-এ যান।

২. ব্যক্তিগত তথ্য নির্বাচন করুন: এরপর "ব্যক্তিগত তথ্য" অপশনটি নির্বাচন করুন।

৩. ফোন নম্বর যোগ করুন: "ফোন" সেকশনে বা বিভাগে গিয়ে "(+ ফোন নাম্বার যোগ করুন)" লেখা অপশনটিতে ক্লিক করুন।

৪. নতুন নম্বরটি লিখুন: নির্ধারিত স্থানে আপনার নতুন ফোন নম্বরটি লিখুন। নতুন ফোন নম্বরটি সঠিকভাবে লিখুন। বাংলাদেশি নম্বর লেখার সময় +880 বা 0 ( জিরো বা শূন্য ) ব্যবহার করার প্রয়োজন নেই, শুধু 1XXXXXXXXX ফরম্যাটে নম্বরটি লিখলেই হবে। এরপর আপনার অ্যাকাউন্টের মূল বা রেজিস্টার করা ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে।

উদাহরণস্বরূপ, যদি আপনার নম্বর 01712345678 হয়, তাহলে: শূন্য ছাড়া লিখবেন: 1712345678

৫. ভেরিফিকেশন কোড (OTP) প্রদান করুন: নতুন নম্বরটি অ্যাড করার পর আপনার Baji Live অ্যাকাউন্টের মূল বা রেজিস্টারকৃত ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড বা ওটিপি (OTP) পাঠানো হবে।

৬. সাবমিট করুন: প্রাপ্ত ওটিপি কোডটি নির্দিষ্ট ঘরে সঠিকভাবে লিখে "Submit" বাটনে ক্লিক করুন। সফলভাবে সাবমিট করার সাথে সাথেই আপনার নতুন ফোন নম্বরটি অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।

ছবিতে দেখানো হলো যেভাবে আপনি ফোন নাম্বার অ্যাড বা যোগ করবেনঃ

[এই ছবিটি 'Baji' অ্যাপ বা 'Baji' ওয়েবসাইটে একটি ফোন নম্বর লিঙ্ক এবং ভেরিফাই করার সম্পূর্ণ গাইডলাইন দেখাচ্ছে, যা এখানে মার্ক করা হয়েছে।]

গুরুত্বপূর্ণ বিষয়:

  • সর্বোচ্চ সীমা: একটি অ্যাকাউন্টে রেজিস্টারকৃত মূল নম্বর ছাড়া আরও ৫টি, অর্থাৎ সর্বমোট ৬টি ফোন নম্বর যোগ করতে পারবেন।

  • নম্বর মুছে ফেলার সুযোগ নেই: মনে রাখবেন, একবার কোনো ফোন নম্বর অ্যাকাউন্টে যোগ করা হলে তা আর মুছে ফেলা বা ডিলেট করা সম্ভব নয়।

  • মূল নম্বর এবং বাকি ফোন নম্বর ভেরিফিকেশন: নতুন কোনো নম্বর যোগ করার আগে আপনার অ্যাকাউন্টের মূল ফোন নম্বরটি বা রেজিস্টারকৃত ফোন নম্বরটি অবশ্যই ভেরিফাই করা থাকতে হবে।

  • Baji-এর নতুন নিয়ম অনুযায়ী, আপনার অ্যাকাউন্টে নতুন কোনো ফোন নম্বর যোগ করার আগে অবশ্যই পুরনো সমস্ত নম্বর ভেরিফাইড (Verified) থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে আগে থেকে যোগ করা কোনো নম্বর আনভেরিফাইড (Unverified) থাকে, তবে আপনি নতুন নম্বর যোগ করার অপশনটি খুঁজে পাবেন না। সুতরাং, নতুন নম্বর যোগ করতে সমস্যা হলে প্রথমে আপনার প্রোফাইলে থাকা সব নম্বর ভেরিফাই করে নিন। ছবিতে দেখানো হলো যে আপনার ফোন নাম্বারগুলো সব ভেরিফাই কিভাবে থাকতে হবে:

    [এই ছবিটিতে 'Baji' অ্যাপ বা 'Baji' ওয়েবসাইটে উদাহরণের জন্য দেখানো হয়েছে যে আপনার অ্যাকাউন্টের সব কয়েটি নাম্বার যেন ভেরিফাইড থাকে।]

  • লেনদেনের পূর্বে ভেরিফিকেশন: ডিপোজিট এবং উইথড্র করার পূর্বে, নতুন যুক্ত করা নম্বরটি অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। যাচাইকৃত নম্বর ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টের সকল লেনদেন সুরক্ষিত থাকবে।

  • নম্বরটি আগে থেকেই ব্যবহৃত হলে: যদি কোনো নম্বর যোগ করার সময় "ফোন নম্বর আগে থেকেই আছে" বা "Phone number already exists" বার্তাটি দেখানো হয়, তার মানে ঐ নম্বরটি অন্য কোনো অ্যাকাউন্টে ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে আপনাকে ভিন্ন একটি নম্বর চেষ্টা করতে হবে। বার্তাটি ছবিতে দেখানো হলোঃ

[এই ছবিটি 'Baji' অ্যাপ বা 'Baji' ওয়েবসাইটে একটি ফোন নম্বর অ্যাড করার সময় এরর বার্তা দেখানো হয়েছে।]

  • মনে রাখবেন, শুধুমাত্র টেলিটক (Teletalk) অপারেটর সিস্টেম থেকে Baji-এর সকল প্রকার মেসেজ সার্ভিস স্প্যাম হিসেবে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। একারণে, আপনি যদি টেলিটক নাম্বার ব্যবহারকারী হন, তাহলে আপনার মোবাইলের এসএমএস (SMS) ইনবক্সে কোনো প্রকার ভেরিফিকেশন কোড আসবে না।

বিশেষ দ্রষ্টব্য: ডিপোজিট করার পূর্বে নতুন অ্যাড করা নম্বরটি অবশ্যই ভেরিফাই করতে হবে। যাচাইকৃত নম্বরগুলিতে পরিবর্তন সীমাবদ্ধ রাখলে ডিপোজিট এবং উত্তোলনের মতো লেনদেনগুলিও সুরক্ষিত থাকে।

ভিডিও টিউটোরিয়াল:

📹আরও বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখুন কিভাবে ফোন নাম্বার যোগ করা হয়ঃ


এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?