মূল বিষয়বস্তুতে যান

পাসওয়ার্ড রিসেট Error কেন হচ্ছে এবং কী করবেন

পাসওয়ার্ড রিসেট করার সময় Error U0014/U0002 কেন হয় এবং কীভাবে ভেরিফিকেশন বা নিরাপত্তাজনিত সমস্যাগুলো দ্রুত সমাধান করবেন তা জানুন।

Reporting Desk লিখেছেন

অ্যাকাউন্ট আনলক করতে গিয়ে সমস্যা হচ্ছে?

পাসওয়ার্ড রিসেট করার সময় যদি আপনি “Unable to continue” বার্তা এবং Error Code দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা (security restriction) সক্রিয় হয়েছে।


Error U0002 — চালিয়ে যেতে অক্ষম

কেন দেখাচ্ছে?

এই error সাধারণত দুইটি কারণে আসে:

  • কারণ ১ — ভুল ইউজার নাম: আপনি "ইউজার নাম" পেইজে যে ইউজার নামটি লিখেছেন সেটি আমাদের সিস্টেমে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি হতে পারে যদি আপনি ইউজার নামে কোনো বানান ভুল করেন, অতিরিক্ত স্পেস দেন, বা ভুল ইউজার নাম মনে রাখেন।

  • কারণ ২ — ভুল ফোন নম্বর বা ইমেইল: আপনার ইউজার নাম সঠিক আছে, কিন্তু পরের ধাপে আপনি যে ফোন নম্বর বা ইমেইল দিয়ে রিসেট করতে চাইছেন সেটি আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড নম্বর বা ইমেইলের সাথে মিলছে না।

সমাধান:

  • ধাপ ১ — আপনার ইউজার নামটি মনোযোগ দিয়ে লিখুন। বড় হাতের ও ছোট হাতের অক্ষর এবং সংখ্যা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা নিশ্চিত করুন।

  • ধাপ ২ — ইউজার নাম সঠিক হলে পরের ধাপে নিশ্চিত করুন যে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন নম্বর বা ইমেইল দিয়েছিলেন সেটিই দিচ্ছেন।

  • ধাপ ৩ — যদি ইউজার নাম বা রেজিস্টার্ড তথ্য মনে না থাকে তাহলে আমাদের বলুন আমরা আপনাকে আমাদের এক্সপার্ট টিমের সাথে যুক্ত করে দিবো আমাদের টিম আপনার পরিচয় যাচাই করে আপনার সমস্যা সমাধান করতে সাহায্য করবে।


Error U0014 — চালিয়ে যেতে অক্ষম

কেন দেখাচ্ছে?

  • আপনি সফলভাবে একটি পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট পাঠিয়েছেন, অর্থাৎ আপনার ফোন বা ইমেইলে একটি OTP পাঠানো হয়েছে। কিন্তু সেই OTP ব্যবহার না করেই আপনি ১৫ মিনিটের মধ্যে আবার নতুন করে রিসেট রিকোয়েস্ট করার চেষ্টা করছেন। নিরাপত্তার কারণে সিস্টেম একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক রিকোয়েস্ট গ্রহণ করে না।

সমাধান:

  • ধাপ ১ — প্রথমে আপনার ফোনের SMS বা ইমেইল ইনবক্স চেক করুন। আগের রিকোয়েস্টের OTP কোডটি হয়তো এখনো সেখানে আছে এবং ব্যবহারযোগ্য।

  • ধাপ ২ — যদি OTP না পেয়ে থাকেন তাহলে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং তারপর আবার চেষ্টা করুন।

  • ধাপ ৩ — ১৫ মিনিট পরেও সমস্যা হলে আমাদের বলুন আমরা আপনাকে আমাদের এক্সপার্ট টিমের সাথে যুক্ত করে দিবো আমাদের টিম আপনার পরিচয় যাচাই করে আপনার সমস্যা সমাধান করতে সাহায্য করবে।


Too Many Requests (U0014) — অনেক বেশি ভুল চেষ্টা

কেন দেখাচ্ছে?

  • আপনি সঠিক ইউজার নাম দিয়েছেন কিন্তু পরের ধাপে বারবার ভুল ফোন নম্বর বা ইমেইল দিয়ে রিসেট করার চেষ্টা করেছেন। অনেকবার ভুল তথ্য দেওয়ার কারণে সিস্টেম সাময়িকভাবে আপনার অ্যাকাউন্টে এই অপশনটি বন্ধ করে দিয়েছে। এটি অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য একটি স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা।

সমাধান:

  • ধাপ ১ — স্ক্রিনে দেখানো নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন। সময় শেষ হলে আবার চেষ্টা করুন।

  • ধাপ ২ — এবার চেষ্টা করার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় যে ফোন নম্বর বা ইমেইল দিয়েছিলেন সেটিই দিচ্ছেন।

  • ধাপ ৩ — যদি রেজিস্টার্ড ফোন নম্বর বা ইমেইল মনে না থাকে তাহলে আর চেষ্টা না করে সরাসরি আমাদের বলুন আমরা আপনাকে আমাদের এক্সপার্ট টিমের সাথে যুক্ত করে দিবো আমাদের টিম আপনার পরিচয় যাচাই করে আপনার সমস্যা সমাধান করতে সাহায্য করবে। বারবার ভুল চেষ্টা করলে অ্যাকাউন্ট আরও বেশি সময়ের জন্য লক হয়ে যেতে পারে।


চালিয়ে যেতে অক্ষম — কোনো ভেরিফাইড মাধ্যম নেই

কেন দেখাচ্ছে?

  • আপনি সঠিক ইউজার নাম দিয়ে Continue করেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো ভেরিফাইড ফোন নম্বর বা ইমেইল যুক্ত নেই। পাসওয়ার্ড রিসেট করতে হলে OTP পাঠানোর একটি মাধ্যম দরকার হয়, কিন্তু আপনার অ্যাকাউন্টে সেরকম কোনো ভেরিফাইড তথ্য না থাকায় সিস্টেম আপনাকে সামনে এগিয়ে যেতে দিতে পারছে না। এই ক্ষেত্রে নিজে নিজে অ্যাকাউন্ট আনলক করার কোনো উপায় নেই।

সমাধান:

  • এই অবস্থায় একমাত্র সমাধান হলো সরাসরি আমাদের বলুন আমরা আপনাকে আমাদের এক্সপার্ট টিমের সাথে যুক্ত করে দিবো। আমাদের টিম আপনার পরিচয় যাচাই করে অ্যাকাউন্ট আনলক করতে সাহায্য করবে।

  • ভবিষ্যতে এই সমস্যা এড়াতে অ্যাকাউন্ট আনলক হওয়ার পরে আপনার প্রোফাইলে একটি ফোন নম্বর বা ইমেইল ভেরিফাই করে রাখুন।


আপনি কি এরর দেখতে পাচ্ছেন? চিন্তা করবেন না! আমাদের বলুন — আপনি ঠিক কী সমস্যার মুখোমুখি হচ্ছেন?

  • পাসওয়ার্ড রিসেটের জন্য বারবার অনুরোধ করেছেন, কিন্তু OTP আসছে না?

  • ইউজারনেম দেওয়ার পরেই এরর দেখাচ্ছে?

  • ফোন নম্বর বা ইমেইল দিয়েও এগোতে পারছেন না?

  • আপনার উত্তরের উপর ভিত্তি করে নিচে সঠিক সমাধানটি দিবো।

এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?