পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা (Error U0014) — বিস্তারিত গাইড
পাসওয়ার্ড রিসেট করার সময় যদি আপনি “Unable to continue” বার্তা এবং Error Code: U0014 দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা (security restriction) সক্রিয় হয়েছে।
[স্ক্রিনে সাধারণত এই বার্তাটি দেখা যায়: “We're unable to verify your information at this time. Please contact customer support if you need further assistance.”]
কেন এই Error U0014 হয়?
এই সমস্যাটি সাধারণত নিচের দুইটি কারণে দেখা যায়:
১. অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ না থাকা (সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ)
পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনার অ্যাকাউন্টে থাকা তথ্য অবশ্যই যাচাইকৃত (verified) হতে হবে।
আপনার অ্যাকাউন্টে যদি—
নিবন্ধিত ফোন নম্বর verify না করা থাকে
ইমেইল verify না করা থাকে
অথবা কোনো একটি তথ্য সিস্টেমে mismatch করে
তাহলে সিস্টেম আপনার পরিচয় নিশ্চিত করতে পারে না এবং U0014 error দেখায়। এই ক্ষেত্রে আপনি নিজে থেকে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না।
✔️ সমাধান:
আমাদেরকে বলুন "অ্যাকাউন্ট ভেরিফাই নেই তাই আপনি আনলক করতে পারছেন না" তাহলে আমরা আপনাকে সরাসরি Expert টিমের সাথে সংযুক্ত করে দিবো। আমাদের টিম আপনার পরিচয় যাচাই করে পাসওয়ার্ড রিসেট করতে সহায়তা করবে।
গুরুত্বপূর্ণঃ যদি আপনার অ্যাকাউন্ট আনভেরিফাইড অবস্থায় লক হয়ে যায় তাহলে আপনি নিজে থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না যতক্ষন পর্যন্ত অ্যাকাউন্ট লক থাকবে। তাই আপনাকে অবশ্যই আমাদের Expert Team এর সাহায্য নিতে হবে এবং এক্সপার্ট টিম দ্বারা অ্যাকাউন্ট আনলক করিয়ে নিতে হবে।
২. অল্প সময়ের মধ্যে একাধিকবার পাসওয়ার্ড রিসেট চেষ্টা করা
যদি খুব অল্প সময়ের মধ্যে বারবার Forgot Password ব্যবহার করা হয়, তাহলে সিস্টেম এটাকে সন্দেহজনক অ্যাক্টিভিটি (suspicious activity) হিসেবে ধরে নেয়।
এর ফলে নিরাপত্তার জন্য সাময়িকভাবে রিসেট অপশন ব্লক হয়ে যায় এবং U0014 error দেখায়।
⏳ সমাধান (এই ক্ষেত্রে):
Close বাটনে ট্যাপ করে error মেসেজ বন্ধ করুন
কমপক্ষে ১৫ মিনিট অপেক্ষা করুন
এরপর আবার Forgot Password অপশনে গিয়ে চেষ্টা করুন
⚠️ যদি সমস্যা আবারও থাকে
১৫ মিনিট অপেক্ষার পরেও যদি আবার U0014 error দেখায়, তাহলে বুঝতে হবে সমস্যাটি ভেরিফিকেশন বা অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের সাথে সম্পর্কিত। এই ক্ষেত্রে অবশ্যই Expert Team-এর সাহায্য নিতে হবে।
