মূল বিষয়বস্তুতে যান

কিভাবে 1.1.1.1 WARP ডাউনলোড এবং সেট আপ করবেন?

1.1.1.1 WARP ডাউনলোড, ইনস্টলেশন ও সেটআপ করার পদ্ধতি, ডিভাইস অনুযায়ী প্রয়োজনীয় ধাপ এবং সঠিকভাবে WARP চালু করার নিয়ম সম্পর্কে জানতে এই নির্দেশিকাটি অনুসরণ করুন।

আপনাকে দ্রুত, নিরাপদ এবং আরও ব্যক্তিগত ইন্টারনেট সংযোগ উপভোগ করতে সাহায্য করার জন্য, Cloudflare প্রদান করে 1.1.1.1 WARP অ্যাপ ।

এই ধাপে ধাপে নির্দেশিকাটি আপনাকে আপনার ডিভাইসে অ্যাপটি ডাউনলোড, ইনস্টল এবং সেট আপ করার প্রসেসটি দেখাবে।

ধাপ ১:

অফিশিয়াল Cloudflare 1.1.1.1 ওয়েবসাইট https://one.one.one.one/ এ যান এবং আপনার ডিভাইসের সাথে মেলে এমন ভার্শনটি সিলেক্ট করুন (যেমন, iOS, Android, Windows, অথবা macOS)।

ধাপ ২:

ডাউনলোড শুরু করতে ইনস্টল বাটনে ক্লিক করুন।

ধাপ ৩:

অ্যাপটি সফলভাবে ইনস্টল হয়ে গেলে, “open” এ ক্লিক করে অ্যাপটি খুলুন।

ধাপ ৪:

প্রাইভেসি পলিসি এবং পরিষেবার শর্তাবলী পড়ুন, তারপর এগিয়ে যেতে “Accept” -এ ক্লিক করুন।

ধাপ ৫:

অনুরোধ করা হলে, VPN প্রোফাইল ইনস্টল করুন সিলেক্ট করুন এবং OK ক্লিক করে নিশ্চিত করুন। অ্যাপটি কাজ করার জন্য এই অনুমতি প্রয়োজন।

ধাপ ৬:

একটি নিশ্চিতকরণ পপ-আপ প্রদর্শিত হবে। এই ধাপের পরে, অ্যাপটি সম্পূর্ণরূপে সেট আপ হয়ে যাবে এবং ব্যবহারের জন্য প্রস্তুত।
​

দ্রষ্টব্য:

  • ইনস্টলেশন শুরু করার আগে নিশ্চিত করুন যে আপনার একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ আছে।

  • সেটআপের সময়, অ্যাপ টি একটি VPN প্রোফাইল তৈরি করার অনুমতি চাইবে। অ্যাপটি সঠিকভাবে কাজ করার জন্য এটি প্রয়োজন।

  • 1.1.1.1 WARP বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে, WARP+ প্ল্যানের অধীনে অতিরিক্ত প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলি উপলব্ধ।

এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?