মূল বিষয়বস্তুতে যান

নতুন WhatsApp অ্যাকাউন্ট খোলার নিয়ম!

WhatsApp অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ ধাপে ধাপে গাইড — অ্যাপ ডাউনলোড, নম্বর যাচাই ও প্রোফাইল সেটআপ সহ।

যদি আপনার WhatsApp অ্যাকাউন্ট না থাকে, তাহলে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে সহজেই একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন।

নতুন WhatsApp অ্যাকাউন্ট খোলার নির্দেশনা

এর জন্য আপনার তিনটি জিনিস দরকার হবে:

  1. একটি স্মার্টফোন (Android বা iPhone)।

  2. একটি সক্রিয় মোবাইল নম্বর (যেটি SMS বা কল গ্রহণ করতে পারে)।

  3. একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ (Wi-Fi বা মোবাইল ডেটা)।

ধাপে ধাপে অনুসরণ করুন:

ধাপ ১: অ্যাপ ডাউনলোড স ইনস্টল করুন:

  • Android ফোনের জন্য: ফোনের Google Play Store-এ যান।

  • iPhone-এর জন্য: ফোনের Apple App Store-এ যান।

  • সার্চ বারে WhatsApp টাইপ করে সার্চ করুন।

  • সবুজ চ্যাট আইকন সহ "WhatsApp Messenger" অ্যাপটি খুঁজে নিন এবং অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে Install (বা Get) বাটনে ক্লিক করুন।

ধাপ ২: অ্যাকাউন্ট সেটআপ ও নম্বর যাচাই:

  • ইনস্টল হলে ফোনের মেনু থেকে WhatsApp অ্যাপ খুলুন।

  • অ্যাপ খুললে Terms of Service-এ সম্মতি দিতে "Agree and Continue" বাটনে ক্লিক করতে হবে।

  • পরাবর্তী পেজে দেশ নির্বাচন করতে ও ফোন নম্বর দিতে বলা হবে। "বাংলাদেশ" (+880) সাধারণত স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে যায়।

  • নির্ধারিত বক্সে পুরো মোবাইল নম্বর লিখুন এবং "Next" চাপুন।

  • নম্বর সঠিক কিনা নিশ্জিত করতে একটি পপ-আপ বার্তা আসবে। নম্বর সঠিক হলে "OK" চাপুন।

  • WhatsApp থেকে দেওয়া মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড পাঠানো হবে।

  • সাধারণত স্মার্টফোন স্বয়ংক্রিয়ভাবে SMS থেকে কোড শনাক্ত করে যাচাই সম্পন্ন করে।

  • স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত না হলে ফোনের বার্তা ইনবক্স চেক করুন এবং কোডটি WhatsApp-এ নির্দিষ্ট বক্সে লিখুন।

টিপস: SMS না আসলে কিছুক্ষণ অপেক্ষা করে "Resend SMS" অপশন চাপুন, বা "Call Me" অপশন নির্বাচন করুন। "Call Me" নির্বাচন করলে বলা হলে কোডটি ফোন কলে শুনতে পাবেন।

ধাপ ৩: আপনার প্রোফাইল তৈরি করুন:

  • নম্বর সফলভাবে যাচাই হলে প্রোফাইল সেটআপ করতে বলা হবে।

  • "Profile name" ফিল্ডে আপনার নাম লিখুন। এই নাম অন্য WhatsApp ব্যবহারকারীদের কাছে দেখা যাবে।

  • ইচ্ছা করলে ক্যামেরা আইকনে ক্লিক করে প্রোফাইল পিক্চারও যোগ করতে পারেন।

  • সবশেষে "Next" বাটনে ক্লিক করুন।

হয়ে গেল! আপনার WhatsApp অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে সেটআপ হয়ে ব্যবহারের জন্য প্রস্তুত। সমস্যা হলে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করলেন তা শিখতে এখানে ক্লিক করুন ভিডিও গাইড দেখুন।

Baji অ্যাকাউন্টের সকল প্রকারের ভেরিফিকেশন OTP কোড এবং পাসওয়ার্ড রিসেট OTP কোড এই WhatsApp মেসেন্জারে পাওয়া যাবে। তবে তা আপনার Baji অ্যাকাউন্টে নিবন্ধিত ফোন নম্বরে হতে হবে।

⚠️ এই আর্টিকেলটি WhatsApp অ্যাপ সেটআপের জন্য — Baji অ্যাকাউন্ট তৈরির জন্য নয়। Baji-তে নতুন অ্যাকাউন্ট খুলতে, মোবাইল সাইন-আপ গাইড বা ডেস্কটপ সাইন-আপ গাইড দেখুন।

এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?