মূল বিষয়বস্তুতে যান

কিভাবে Baji অ্যাকাউন্ট KYC ভেরিফিকেশন সম্পন্ন করবেন?

Baji অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বিঘ্নে টাকা তুলতে কীভাবে সহজে KYC ভেরিফিকেশন করবেন তা ধাপে ধাপে জানুন।

Baji প্ল্যাটফর্মে কীভাবে KYC / ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করবেন?

Baji প্ল্যাটফর্মের সদস্যদের অ্যাকাউন্টের ম্যাক্সিমাম নিরাপত্তা নিশ্চিত করতে ভেরিফিকেশন প্রসেসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্ল্যাটফর্মে মূলত ২টি ভেরিফিকেশন পদ্ধতি রয়েছে:

১. ব্যক্তিগত তথ্য ভেরিফিকেশন। এবং

২. KYC/ডকুমেন্ট ভেরিফিকেশন।

আপনার অ্যাকাউন্টের অর্জিত টাকা যেন একদম সুরক্ষিত উপায়ে এবং সরাসরি আপনার কাছেই পৌঁছায়, সেজন্য টাকা তোলার (Withdrawal) আগে KYC বা ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করে নেওয়া প্রয়োজন।

মনে রাখবেন, KYC (Know Your Customer) প্রসেসটি মূলত Baji প্ল্যাটফর্মের ডকুমেন্ট ভেরিফিকেশনের (Document Verification) আন্ডারে অন্তর্ভুক্ত।


🛡️ KYC ভেরিফিকেশনের মাধ্যমে আপনি কী কী নিরাপত্তা পাবেন?

অনেকের মনেই প্রশ্ন জাগে, এই ভেরিফিকেশনটি কেন প্রয়োজন? এটি মূলত আপনার নিজের এবং আপনার ফান্ডের সুরক্ষার জন্যই একটি শক্তিশালী নিরাপত্তা ঢাল হিসেবে কাজ করে:

  • টাকার শতভাগ সুরক্ষা (Fund Safety): কোনো কারণে আপনার পাসওয়ার্ড হ্যাক হলেও অন্য কেউ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে (Withdraw) নিতে পারবে না। বিশেষ করে, টাকা তোলার সময় পেমেন্ট মেথডের ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং আপনার কেওয়াইসি ভেরিফাইড NID-এর নাম হুবহু মিলতে হবে।

  • পরিচয় চুরি রোধ (Identity Protection): আপনার নাম বা তথ্য ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি বা প্রতারক Baji প্ল্যাটফর্ম কোনো ভুয়া বা ডুপ্লিকেট অ্যাকাউন্ট খুলতে পারবে না।

  • নিরাপদ গেমিং পরিবেশ (Anti-Fraud): এটি প্ল্যাটফর্ম থেকে সব ধরনের স্ক্যামার ও ফেক আইডি দূর রাখে, যা আপনাকে একটি সম্পূর্ণ নিরাপদ ও জালিয়াতমুক্ত পরিবেশ দেয়।

নিচে এই KYC/ডকুমেন্ট ভেরিফিকেশনের পুরো প্রসেসটি ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হলো।


Baji প্ল্যাটফর্মে KYC ভেরিফিকেশনের পদ্ধতি

আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে, আপনি দুটি উপায়ে KYC ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেন: স্বেচ্ছামূলক (প্রস্তাবিত) এবং বাধ্যতামূলক (সাসপেন্ডেড অ্যাকাউন্টের জন্য)।

১. স্বেচ্ছামূলক KYC ভেরিফিকেশন (প্রস্তাবিত)

এটি সবচেয়ে সহজ এবং সুবিধাজনক পদ্ধতি। অ্যাকাউন্টে কোনো ইস্যু হওয়ার আগেই আপনি সক্রিয়ভাবে আপনার ডকুমেন্ট যোগ দিয়ে ভেরিফাই করে নিতে পারেন।

  • সুবিধা: আগে থেকে KYC সম্পন্ন করা আপনাকে ভবিষ্যতের জটিলতা (যেমন: অ্যাকাউন্ট সাসপেনশন বা উইথড্র করতে দেরি হওয়া) থেকে এড়াতে সাহায্য করে এবং ট্রানজেকশনকে মসৃণ করে তোলে।

স্বেচ্ছামূলক KYC সম্পন্ন করার ধাপসমূহ

  • আপনার Baji অ্যাকাউন্টে লগইন করুন।

  • আপনার প্রোফাইল সেকশনে Verification (প্রতিপাদন) অপশনে যান। এবার একটি নতুন পেজ আসবে উপরে "ভেরিফিকেশন" (Verification) সিলেক্ট করে নিচে থাকা "ম্যানেজ" (Manage) অপশনে প্রবেশ করুন।
    ​

    Baji Live Profile-এ Verification পেজ এবং Document সেকশনের অধীনে Manage অপশন দেখানো হয়েছে।

    (স্ক্রিনশট বর্ণনা: একটি স্ক্রিনশট দেখানো হচ্ছে যেখানে একজন ইউজার তার প্রোফাইল মেনু থেকে ভেরিফিকেশন (Verification) পেজ-এ যাচ্ছেন।)

  • এখন যে নতুন পেজ টি আসবে প্রথমে "নথির ধরণ নির্বাচন করুন" নামে একটি ড্রপডাউন অ্যারো (⌄) অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করুন এবং আপনি যে ডুকুমেন্ট (Document) দিয়ে ভেরিফাই করতে চান তা সিলেক্ট করুন।

    • Identity card → সাধারণত NID / National ID (বাংলাদেশে এটিই বেশি ব্যবহৃত)

    • Passport → আন্তর্জাতিক ভ্রমণ ডকুমেন্ট

    • Driver’s license → ড্রাইভিং লাইসেন্স

  • ডকুমেন্ট নং (Identity card / Passport / Driver’s license): আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করেছেন তার নাম্বার টাইপ করুন।

  • মেয়াদ শেষ হওয়ার তারিখ : আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করেছেন তার মেয়াদ শেষ হওয়ার তারিখ ইনপুট করুন। (ডকুমেন্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ ইনপুট করার জন্য ক্যালেন্ডার বক্সে 📅 ক্লিক করুন এবং আপনার ডকুমেন্টের মেয়াদ শেষ হওয়ার সঠিক তারিখটি টাইপ করুন)

  • আপনার আইডির ছবি এবং একটি সেলফি আপলোড করুন।

    Baji Live KYC ডকুমেন্ট সাবমিশন ফর্মে ডকুমেন্টের ধরন, ডকুমেন্ট নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ, ডকুমেন্টের সামনের ও পেছনের ছবি এবং মুখের পাশে ডকুমেন্ট ধরে তোলা সেলফির ফিল্ড দেখা যাচ্ছে। ফর্মে JPG, JPEG বা PNG ফরম্যাট এবং সর্বোচ্চ ৩ MB ফাইল সাইজ গ্রহণযোগ্য বলে উল্লেখ রয়েছে।

    [স্ক্রিনশট বর্ণনা: ডকুমেন্ট আপলোড পেজ, যেখানে ডকুমেন্ট সাবমিশন ফর্মে Documents (দলিল) → Manage সিলেক্ট করার পর প্রয়োজনীয় ডকুমেন্টের তথ্য এবং ছবি আপলোডের ফিল্ডগুলো দেখা যাচ্ছে।]

ছবি আপলোডের গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • ফাইলের আকার: আপলোড করা ফাইল ম্যাক্সিমাম 5MB-এর বেশি হওয়া যাবে না।

  • ফাইল ফরম্যাট: ছবি অবশ্যই .jpg, .jpeg, বা .png ফরম্যাটে হতে হবে।

  • ক্যামেরা: Upload বাটনে ক্লিক করলে ডিভাইসের ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে — সরাসরি ক্যামেরা দিয়ে পরিষ্কার ছবি তুলুন।

  • ডকুমেন্টের পিছনের অংশ: NID কার্ড ও ড্রাইভিং লাইসেন্সের জন্য ডকুমেন্টের পিছনের দিকের ছবিও আপলোড করতে হবে।

  • টুপি, সানগ্লাস বা মুখ ঢেকে যায় এমন কিছু পরে ছবি তুলবেন না।

  • কোনো ডিজিটাল ফিল্টার বা এডিটেড ছবি গ্রহণযোগ্য নয়।

  • পর্যাপ্ত আলোতে ছবি তুলুন — অতিরিক্ত অন্ধকার বা উজ্জ্বল পরিবেশ এড়িয়ে চলুন।

✅ সফল ডকুমেন্ট সাবমিশনের জন্য টিপস:

  • স্পষ্টতা (Clarity): নিশ্চিত করুন যে পুরো ডকুমেন্টটি সম্পূর্ণরূপে দৃশ্যমান এবং কোনো অংশ কাটা না পড়ে।

  • পাঠযোগ্যতা (Legibility): ডকুমেন্টের সব লেখা স্পষ্টভাবে পড়ার যোগ্য হতে হবে। ঝাপসা বা কম রেজোলিউশনের ছবি প্রত্যাখ্যান করা হবে।

  • আলো (Lighting): ভালো আলোতে ছবি তুলুন। ডকুমেন্টে ছায়া বা আলোর ঝলকানি এড়িয়ে চলুন।

  • সত্যতা (Authenticity): শুধুমাত্র মূল, সম্পাদনা না করা ছবি যোগ করুন। ডিজিটাল কপির স্ক্রিনশট বা সম্পাদিত ছবি গ্রহণযোগ্য নয়।


বাধ্যতামূলক KYC ভেরিফিকেশন (সাসপেন্ডেড অ্যাকাউন্টের জন্য)!

এই পদ্ধতিটি তখন প্রযোজ্য হয় যখন আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ দেখা যায় বা নিরাপত্তার কারণে অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন হয়।

আপনি যেভাবে জানবেন!

যখন KYC-এর প্রয়োজন হবে, আপনি লগইন করার সময় এই মেসেজটি দেখতে পাবেন:

“আপনার অ্যাকাউন্টটির KYC ভেরিফিকেশন প্রয়োজন। অনুগ্রহ করে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করবেন।”

ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ডেড থাকবে।

(স্ক্রিনশট বর্ণনা: একটি পপ-আপ মেসেজ দেখাচ্ছে “অ্যাকাউন্ট সাসপেন্ডেড" — আপনার অ্যাকাউন্টটির KYC ভেরিফিকেশন প্রয়োজন। অনুগ্রহ করে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।)

সাসপেন্ডেড হলে করণীয়!

যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয় এবং ডিপোজিট বা উইথড্র অপশনগুলি নিষ্ক্রিয় (disabled) হয়ে যায়, তবে চিন্তা করবেন না। অ্যাকাউন্ট এ লগইন করে ভেরিফিকেশন সম্পন্ন করুন, আপনার ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেলেই আপনার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে পুনরায় সক্রিয় হয়ে যাবে।

অনুগ্রহ করে জানুন:

  • Deposit করার জন্য কোনো KYC লিমিটেশন বা ভেরিফাই প্রয়োজন নেই। এর মানে, সদস্যরা KYC ভেরিফাই ছাড়াই সহজেই ডিপোজিট করতে পারবেন।

  • Withdrawal করার জন্য KYC ভেরিফাই প্রয়োজন। এবং গেমিং অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য থেকে ভেরিফাই করতে হবে Withdrawal করতে হলে, কি কি ভেরিফাই করতে হবে তা নিম্নলিখিত তথ্যে উল্লেখ করা হলো:

    • পূর্ণ নাম (Full Name)

    • জন্ম তারিখ (Birthday)

    • ফোন নম্বর (Phone Number)

    • ইমেইল (Email)


KYC ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

KYC সম্পন্ন করার জন্য আপনার নিম্নলিখিত ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে:

  • ডকুমেন্ট টাইপ:

    • Identity Card: সাধারণত আপনার জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড (সামনে এবং পিছনে)। NID কার্ড সাধারণত ইস্যুর তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত বৈধ থাকে।

    • Passport: আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যবহৃত বৈধ পাসপোর্ট, যার মেয়াদ সাধারণত ৫ বা ১০ বছর (ইস্যুর ধরন অনুযায়ী)।

    • Driver’s License: বৈধ ড্রাইভিং লাইসেন্স, যার মেয়াদ সাধারণত নির্ধারিত সময় পর পর নবায়ন করতে হয় (দেশভেদে ৫ বছর বা ১০ বছর হতে পারে)।

ডকুমেন্টটি অবশ্যই কমপক্ষে আরও ৩ মাসের জন্য বৈধ থাকতে হবে।

  • আইডি সহ সেলফি:

    • আপনার মুখের পাশে আপনার NID, Passport, Drivering License ধরে রাখা একটি স্পষ্ট সেলফি।

    • আপনার মুখ এবং আইডির ছবি উভয়ই দৃশ্যমান হতে হবে।

  • ঠিকানার প্রমাণ (যদি অনুরোধ করা হয়):

    • একটি সাম্প্রতিক (শেষ ৩ মাসের) ব্যাংক অথবা ই-ওয়ালেট স্টেটমেন্ট।

গুরুত্বপূর্ণ: জন্ম সনদ ব্যবহার করে KYC সম্পন্ন করা যাবে না।

KYC ভেরিফিকেশন কিভাবে সম্পন্ন করবেন ভিডিওটি দেখুন


KYC সাবমিশন ও ট্রাবলশুটিং

KYC সাবমিশনে আপনার দেয়া ডুকুমেন্ট পরিষ্কার বা ক্লিয়ার না হলে KYC সাবমিশন ব্যর্থ হবে

আপনার উল্লেখিত ডুকুমেন্টে দেয়া নাম এবং ছবি যদি অমিল বা ঝাপসা হয় ,তাহলে আপনার KYC সাবমিশন ব্যর্থ হবে। সেক্ষেত্রে আপনার মুখের কাছে উল্লেখিত (Identity Card / Passport / Driver’s License) ডুকুমেন্ট ধরে একটি পরিষ্কার সেলফি এবং ডুকুমেন্টের সামনের এবং পিছনের ছবি পরিষ্কার বা স্পষ্ট ভাবে তুলে সাবমিট করতে হবে।

[ছবির বর্ণনা : ছবির মাধ্যমে অস্পষ্ট ডুকুমেন্ট দিয়ে সাবমিট করলে KYC ব্যর্থ হওয়ার ছবি দেখানো হয়েছে]


KYC সাবমিশন ব্যর্থ হলে বা লিমিট অতিক্রম করলে

আপনি যদি "Submission failed" (সাবমিশন ব্যর্থ) মেসেজটি দেখতে পান, তাহলে এর মানে হলো আপনি ইতিমধ্যে তিনবার ডকুমেন্ট যোগ দিয়েছেন এবং সবগুলোই ডিসঅ্যাপ্রুভড (disapproved) হয়েছে। এর সমাধান করতে, ইমেলের মাধ্যমে Baji সিকিউরিটি টিমের সাথে যোগাযোগ করুন।

(স্ক্রিনশট বর্ণনা: একটি লাল “X” আইকন এবং মেসেজ “Submission failed: Exceeded the number of uploads (E9999)" দেখাচ্ছে।)

ডকুমেন্ট প্রত্যাখ্যাত হওয়ার সাধারণ কারণ ও সমাধান

যদি আপনার ডকুমেন্ট প্রত্যাখ্যাত (Disapproved) হয়, সাধারণ কারণগুলো হতে পারে:

  • ছবি ঝাপসা, অস্পষ্ট বা কম আলোতে তোলা

  • ডকুমেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে

  • ভুল ধরনের ডকুমেন্ট আপলোড করা হয়েছে

  • ডকুমেন্টের নাম অ্যাকাউন্টের রেজিস্টার্ড নামের সাথে মেলে না

সমাধান: উপরে দেওয়া ছবি আপলোডের নির্দেশনা এবং সফল সাবমিশনের টিপস অনুসরণ করে একটি নতুন, স্পষ্ট ছবি যোগ করুন এবং নিশ্চিত করুন যে ডকুমেন্টটি বৈধ ও মেয়াদোত্তীর্ণ নয়।


ব্যক্তিগত তথ্যে অমিল থাকলে

যদি আপনার যুক্ত করা ডকুমেন্টের নাম আপনার Baji অ্যাকাউন্টে রেজিস্টার্ড নামের সাথে না মেলে, তাহলে ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন হবে না।

সমাধান: আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন এবং আপনার অ্যাকাউন্টের তথ্য সংশোধন করার জন্য সহযোগিতা নিন।


ইমেলের মাধ্যমে কিভাবে KYC ডকুমেন্ট সাবমিট করবেন (সাসপেন্ডেড অ্যাকাউন্টের জন্য)

যদি আপনাকে ইমেলের মাধ্যমে ডকুমেন্ট পাঠাতে বলা হয়, তবে এই ধাপগুলি অনুসরণ করুন:

১. সিকিউরিটি টিমকে ইমেল করুন

  • আপনার রেজিস্টার্ড ঠিকানা থেকে security@baji.live-এ একটি ইমেল পাঠান।

২. আপনার ইমেল ফরম্যাট করুন

  • Subject (বিষয়): Account KYC - [YourUsername] (উদাহরণ: Account KYC - User12345)

  • Email body (ইমেলের বিষয়বস্তু): নিম্নলিখিত বিবরণ অন্তর্ভুক্ত করুন:

    • ইউজারনেম

    • পুরো নাম

    • ফোন নম্বর

    • রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস

    • NID নম্বর

  • Attachments (সংযুক্তি):

    • NID ছবি (সামনে এবং পিছনে)

    • আপনার NID হাতে ধরে সেলফি

৩. আপনার ইমেল পাঠানোর পর

  • যদি সমস্ত বিবরণ সঠিক থাকে, আপনি সফলভাবে প্রাপ্তির একটি কনফার্মেশন পাবেন।

  • যদি কিছু অনুপস্থিত বা ভুল থাকে, তবে আপনাকে সঠিক ডকুমেন্টসহ পুনরায় পাঠাতে বলা হবে।

(স্ক্রিনশট বর্ণনা: একটি KYC ভেরিফিকেশন ইমেলের স্ক্রিনশট, যেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন জাতীয় পরিচয়পত্র (সামনে, পিছনে এবং আইডি হাতে সেলফি), ফান্ডের উৎস, এবং ডিপোজিটের প্রমাণের তালিকা রয়েছে।)

কিভাবে আপনার ডুকোমেন্টের ছবি আপলোড দিবেন তার নমুনা ছবি নিচে দেওয়া হলোঃ

উপরের ছবিটিতে দেখানো হয়েছে কিভাবে আপনি সঠিকভাবে আপনার ডুকোমেন্টের ছবি তুলবেন এবং মুখের সামনে ধরে ক্লিয়ার ভাবে ছবি তুলবেন তার একটি সঠিক নির্দেশনা।


পরবর্তী পদক্ষেপ এবং টাইম লিমিট

  • আমরা সাধারণত ১–৩ দিনের মধ্যে আইডি KYC ভেরিফিকেশন সম্পন্ন করে থাকি।

  • ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আপনি একটি ইমেল নোটিফিকেশন পাবেন।

  • ভেরিফিকেশনের পর, আপনার ডিপোজিট এবং উইথড্রয়াল অপশনগুলি পুনরায় সক্রিয় করা হবে।

দ্রষ্টব্য: KYC ভেরিফিকেশন সম্পন্ন না করে আপনার অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করা যাবে না।


আপনি যদি ইতোমধ্যে KYC সাবমিট করে থাকেন

আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে থাকলেও যদি আপনি ইতোমধ্যে ডকুমেন্টগুলো পাঠিয়ে থাকেন, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • KYC ডকুমেন্ট সফলভাবে পাঠানোর ইমেইলের একটি স্ক্রিনশট নিন।

  • আমাদের সাথে যোগাযোগ করুন এবং স্ক্রিনশটটি দিন। আমাদের এজেন্ট আপনার যোগ দেওয়া তথ্য ভেরিফাই করবে এবং দ্রুত ইস্যুর সমাধানে সহযোগিতা করবে।


📞 কোন পদ্ধতিটি আপনার জন্য প্রযোজ্য বুঝতে পারছেন না?

যদি আপনি দ্বিধায় থাকেন, তবে আমাদেরকে জানান, আপনার তথ্য পাওয়ার উপর ভিত্তি করে আমরা দ্রুত আপনাকে আমাদের স্পেশালিষ্ট টিমের (Specialist Team) সাথে যুক্ত করে দেবো:

  • আপনি কোন ইস্যুর সম্মুখীন হচ্ছেন।

  • আপনার কি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে?

  • আপনার কি উইথড্র দিতে গিয়ে KYC এর প্রয়োজন হয়েছে?

  • সব চেয়ে সহজ পদ্ধতি হলো আপনি কোন ইস্যুর সম্মুখীন হচ্ছেন তার একটি স্ক্রিনশট আমাদের দিন তাহলে আমরা আপনার ইস্যুটি সহজেই বুঝতে পারবো এবং সমাধান দিতে পারবো।


❓ সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন (FAQs)

প্রশ্ন: ডকুমেন্ট বা KYC অনুমোদনে কত সময় লাগে?

উত্তর: ডকুমেন্টগুলো রিভিউ করতে আমরা সাধারণত ১-৩ দিন সময় নিয়ে থাকি। অ্যাপ্রুভড হয়ে গেলে আপনাকে নোটিফিকেশন পাঠানো হবে।

প্রশ্ন: আমার আইডির মেয়াদ শেষ হয়ে গেলে কী হবে?

উত্তর: আপনার NID কার্ডের মেয়াদ কার্ড পাওয়ার দিন থেকে ১৫ বছর পর্যন্ত এটি ব্যবহারযোগ্য থাকে। তাই আপনার ডকুমেন্টটি অবশ্যই কমপক্ষে আরও ৩ মাসের জন্য বৈধ থাকতে হবে

প্রশ্ন: আমি কি KYC-এর জন্য জন্ম সনদ ব্যবহার করতে পারি?

উত্তর: না, Baji পরিচয়ের প্রমাণ হিসেবে শুধুমাত্র NID কার্ড গ্রহণ করে।

প্রশ্ন: Bet করতে কি KYC ভেরিফিকেশন লাগবে?

উত্তরঃ না, KYC ভেরিফিকেশন লাগবে না যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড না হয়। কিন্তু Bet করতে গেলে KYC ব্যাতীত বাকি সকল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে।

এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?